২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার অলিম্পিক ডে রান

অলিম্পিক গেমসের প্রতি একাত্মতা ঘোষণা করে সারা বিশ্বের মতো এবারও আগামী শনিবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে অলিম্পিক ডে রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক গেমসের প্রতি একাত্মতা ঘোষণা করে সারা বিশ্বের মতো এবারও আগামী শনিবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে অলিম্পিক ডে রান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ডে রানের আয়োজন করা হয়েছে। বিওএ’র মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালিউল্ল¬াহ জানিয়েছেন, “ডে রান উপলক্ষে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তারই প্রস্তুতি চলছে এখন। বৃহস্পতিবার আমরা আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে জানাবো।” “সারা দেশের ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত হবে এই দিবসটি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৩ঘ.