ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন ম্যাচ জিতে ক্লাব কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঊষা ক্রীড়াচক্র। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-০ গোলে অ্যাজাক্স এসসিকে হারিয়েছে।
ঊষার পাঁচ গোলদাতা মইনুল ইসলাম কৌশিক, এহসানউল্ল¬াহ খান, মোহাম্মদ ইমরান, দ্বীন ইসলাম ও আফসার উদ্দিন।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ এসসি ৩-১ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে মাসুম দুটি ও সায়মন একটি গোল করেন। ওয়ারীর একমাত্র গোলটি ইমরান আহমেদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪২ঘ.
bdnews24