২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক ও মেরিনারের জয়

ক্লাব কাপ হকি টুর্নামেন্টে সোনালী ব্যাংক সহজেই জিতেছে। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে আজাদ এসসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ হকি টুর্নামেন্টে সোনালী ব্যাংক সহজেই জিতেছে। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে আজাদ এসসিকে। সোনালী ব্যাংকের পক্ষে সামসুল আলম সুজন দুটি এবং মোহাম্মদ রুবেল একটি গোল করেন। আজাদের পক্ষে একমাত্র গোলটি করেন সালাউদ্দিন আহমেদ। দিনের অন্য খেলায় মেরিনার ইয়াংস ৩-০ গোলে পুলিশ এসসিকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে মোস্তাফিজুর রহমান দুটি এবং সৈয়দ আল মাসুম একটি গোল করেন। তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। রোববার আবাহনী লিমিটেড ও বাংলাদেশ এসসি এবং অ্যাজাক্স এসসি ও ওয়ারী ক্লাব মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.