২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভানোভিচ ও রাদওয়ান্সকার বিদায়

দুই উইলিয়ামস বোনদের পর এবার ফ্রেন্স ওপেন থেকে বিদায় নিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ ও তৃতীয় বাছাই আগনিয়েস্কা রাদওয়ান্সকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই উইলিয়ামস বোনদের পর এবার ফ্রেন্স ওপেন থেকে বিদায় নিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ ও তৃতীয় বাছাই আগনিয়েস্কা রাদওয়ান্সকা। শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলায় ইতালির সারা ইরানির কাছে ৬-১, ৫-৭, ৩-৬ গেমে হেরে যান সার্বিয়ার ইভানোভিচ। সাবেক আরেক চ্যাম্পিয়ন রাশিয়ার সভেৎলানা কুজনেৎসোভার কাছে ৬-১, ৬-২ গেমে উড়ে যান রাদওয়ান্সকা। দুইটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক কুজনেৎসোভা ২০০৪ সালে ইউএস ওপেন ও ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন। ভেনাস উইলিয়ামসকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন রাদওয়ান্সকা। তবে নাদিয়া পেত্রোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ঠিকই চতুর্থ রাউন্ডে উঠে গেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৭ ঘ.