২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পার্ডকেও হারালো ইংল্যান্ড

চোটের কারণে মিডফিল্ডার গ্যারেথ ব্যারির পর এবার মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও হারাচ্ছে ইংল্যান্ড। ‘ইউরো ২০১২’র প্রস্তুতির জন্য অনুশীলনের সময় উরুতে চোট পেয়েছেন ল্যাম্পার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে মিডফিল্ডার গ্যারেথ ব্যারির পর এবার মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও হারাচ্ছে ইংল্যান্ড। ‘ইউরো ২০১২’র প্রস্তুতির জন্য অনুশীলনের সময় উরুতে চোট পেয়েছেন ল্যাম্পার্ড। বৃহস্পতিবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে জানিয়েছে, “চোটের কারণে ইউরো ২০১২-এর ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।” ল্যাম্পার্ডের বদলি হিসেবে লিভারপুলের মিডফিল্ডার জর্ডান হেনডারসনকে ডাকা হয়েছে। ইউরো শুরু হওয়ার ঠিক আগে ল্যাম্পার্ডকে হারিয়ে ভীষণ হতাশ ইংল্যান্ডের নতুন কোচ রয় হজসন। তিনি বলেন, “দলের জন্য এটা বড় আঘাত। দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় গ্যারেথ ব্যারিকে হারানোর পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও হারিয়ে ফেলা ভীষণ দুঃখজনক।” “ল্যাম্পার্ডের জন্যও এটা ভীষণ হতাশার। কারণ সে খুব ভালো ফর্মে ছিলো এবং প্রতিযোগিতাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলো,” যোগ করেন হজসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৪ঘ.