ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ হকিতে আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়াচক্রের শুরুটা ভালোই হয়েছে। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী ৪-০ গোলে ওয়ারী ক্লাবকে এবং ঊষা ৭-০ গোলে বাংলাদেশ এসসিকে হারিয়েছে।
আবাহনীর পক্ষে পুষ্কর ক্ষিসা মিমো দুটি এবং ইকবাল নাদির প্রিন্স ও হাসান যুবায়ের নিলয় একটি করে গোল করেন।
অন্যদিকে ঊষার পক্ষে দ্বীন ইসলাম, মোহাম্মদ ইমরান ও এহসান উল্লাহ খান দুটি করে এবং সারোয়ার হোসেন একটি গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫১ঘ.
bdnews24