ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। অনেক জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন।
মঙ্গলবার এই নির্বাচন বন্ধ করার মামলা হয়েছিলো চতুর্থ সহকারী জজ আদালতে। তবে মামলাটি নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান জানিয়েছেন, “এখন পর্যন্ত আদালতের আদেশ না পাওয়ায় নির্বাচন আয়োজনে আমরা কোনো বাধা দেখছি না। তাই নির্বাচন করার প্রস্তুতি নিয়েই আমরা এগোচ্ছি।”
দাবা ফেডারেশনের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের হয়ে সাধারণ সম্পাদক প্রার্থী গাজী সাইফুল তারেক। অন্যদিকে দাবাড়–দের পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার কায়েস হাসান। এই পরিষদের হয়ে সহ-সভাপতি পদে লড়াই করবেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
নির্বাচনে ভোট দিতে পারবেন ১১৭ জন কাউন্সিলর। প্রার্থীর সংখ্যা ৫০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩৩ঘ.
bdnews24