ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে অনুষ্ঠিত একদিনের প্রতিযোগিতায় বিকেএসপি ১৭ টি সোনা জিতে সেরা হয়েছে।
প্রতিযোগিতার দ্রুততম মানব-মানবীও হয়েছেন বিকেএসপির দুই অ্যাথলেট। ছেলেদের বিভাগে আরিফুল ইসলাম ও মেয়েদের বিভাগে শিরিন আক্তার।
আরিফুল ইসলাম ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার অতিক্রম করেন। আর শিরিন আক্তার সময় নিয়েছেন ১২.৩৪ সেকেন্ড।
প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়া অন্য দলগুলোর অবস্থা ছিলো একেবারেই করুণ। নড়াইল, খুলনা ও কুমিল্লা একটি করে সোনা জিতে দ্বিতীয় হয়েছে।
৩৬ টি দলের মোট ২৮৩ জন অ্যাথলেট অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। তারমধ্যে ১৬৯ জন ছেলে ও ১১৪ জন মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২২০০ঘ
bdnews24