ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম মহিলা হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-১ গোলে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
তিন গোল করে নড়াইলের জয়ে সবচেয়ে বড় অবদান কিমি কর্মকারের। এছাড়া শম্পা বিশ্বাস দুটি এবং নাহিদা আক্তার একটি গোল করেন।
দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সান্ত্বনাসূচক গোলটি সেলিনা মায়ন্তি মাডির।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৫ঘ.
bdnews24