২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবার নির্বাচনে চার প্যানেলের লড়াই

বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন নিয়ে এখন দারুণ উত্তেজনা। আগামী ৩১ মে অনুষ্ঠেয় নির্বাচনে চারটি প্যানেলের লড়াই হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন নিয়ে এখন দারুণ উত্তেজনা। আগামী ৩১ মে অনুষ্ঠেয় নির্বাচনে চারটি প্যানেলের লড়াই হতে যাচ্ছে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন, ভোলার কাউন্সিলর গাজী তারেক এবং নাখাল পাড়ার কাউন্সিলর খন্দকার কায়েস হাসান চারটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন। প্রায় চার বছর পর অনুষ্ঠেয় নির্বাচনে ১১৫ জন কাউন্সিলর ভোট দিতে পারবেন। একটি সাধারণ সম্পাদক, চারটি সহ-সভাপতি, দুটো যুগ্ম সাধারণ সম্পাদক, একটি কোষাধ্যক্ষ ও ১৬টি সদস্য পদে নির্বাচন হবে। ২০০৯ সালের সেপ্টেম্বরে মোকাদ্দেস হোসেনের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি ক্ষমতা গ্রহণ করে। বর্তমান কমিটির সময়ে দাবায় অনেক আনাকাক্সিক্ষত ঘটনার জন্ম। শুরু থেকেই এই কমিটির অধীনে খেলতে আপত্তি জানিয়ে আসছেন দেশের কয়েক জন প্রতিভাবান দাবাড়–। নির্বাচনের দাবি জানিয়ে কিছু দিন আগে দাবাড়–রা ফেডারেশন ঘেরাও পর্যন্ত করেছিলেন। দাবার হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে নিয়াজ মোরশেদ সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “ফেডারেশনের চলমান সঙ্কট দূর করাই আমার প্রধান লক্ষ্য। আশা করি জিততে পারলে দাবার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০০ ঘ.