ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআই গলফ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষেও শীর্ষস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে পারের চেয়ে আট স্ট্রোক কম খেলেছেন বাংলাদেশের সেরা গলফার।
টুর্নামেন্টে বাংলাদেশের আধিপত্যও অব্যাহত। পারের চেয়ে তিন স্ট্রোক কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন স্বাগতিকদের তিন গলফার মোহাম্মদ নাদিম, জীবন আলী ও লিটন হাওলাদার।
তৃতীয় স্থানে আছেন দক্ষিণ এশীয় (এসএ) গেমসে ব্রোঞ্জ জয়ী জাকিরুজ্জামান। তিনি পারের চেয়ে ২ স্ট্রোক কম খেলেছেন।
আর চতুর্থ স্থান শ্রীলঙ্কার মিথুন পেরেরার সঙ্গে ভাগাভাগি করছেন এসএ গেমসে সোনা জয়ী জামাল মোল্ল¬া।
বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ রাউন্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২১ ঘ.
bdnews24