২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের ওপর আস্থা আছে গার্দিওলার

চেলসি ও রিয়াল মাদ্রিদের কাছে টানা দুইটি হারের পরও খেলোয়াড়দের ওপর থেকে বিন্দুমাত্র আস্থা হারাননি বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। শিগগিরই দল আবার জয়ের ধারায় ফিরবে বলেও তার বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসি ও রিয়াল মাদ্রিদের কাছে টানা দুইটি হারের পরও খেলোয়াড়দের ওপর থেকে বিন্দুমাত্র আস্থা হারাননি বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। শিগগিরই দল আবার জয়ের ধারায় ফিরবে বলেও তার বিশ্বাস। সোমবার গার্দিওলা বলেন, “খেলোয়াড়দের উপর আমার আস্থা আছে। ভালো ও খারাপ সব সময়ই আমি তাদের ওপর আস্থা রাখি।” “হেরে যাওয়ার পর কিছুটা হতাশা ভর করেই। কিন্তু বিষয়গুলো বিচার-বিশ্লেষণের পর সেখান থেকেই আস্থা ফিরে পাওয়া যায়। এরআগে বহুবার এ ধরনের পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা আছে এমন সব খেলোয়াড়দের নিয়ে আমরা কথা বলেছি,” যোগ করেন তিনি। মঙ্গলবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচের জন্য দল পুরোপুরি প্রস্তুত জানিয়ে গার্দিওলা আরো বলেন, “তারা ঠিকঠাকভাবেই প্রস্তুতি নিয়েছে। দারুণ লড়াই হবে এবং আমার মনে হয় না আগামীকাল (মঙ্গলবার) অন্য দিনের চেয়ে আলাদা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১১ ঘ.