২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলেন রত্না

লন্ডন অলিম্পিকে শেষ পর্যন্ত একটি ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। শ্যুটিংয়ে ওয়াইল্ড কার্ডটি পেয়েছেন শারমিন আক্তার রতœা। বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকে শেষ পর্যন্ত একটি ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। শ্যুটিংয়ে ওয়াইল্ড কার্ডটি পেয়েছেন শারমিন আক্তার রতœা। বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) এ কথা জানিয়েছে। বিওএ অবশ্য শ্যুটিং, আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস ও মহিলা তায়কোয়ান্দোর জন্য একটি করে মোট ৫টি ওয়াইল্ড কার্ড চেয়েছিলো আয়োজক কমিটির কাছে। অলিম্পিক আয়োজক কমিটির বৃত্তি নিয়ে শারমিন আক্তার রতœা, শারমিন আক্তার, তৃপ্তি দত্ত ও সাদিয়া সুলতানা এখন লন্ডনে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে শুধু রতœার ওয়াইল্ড কার্ড নিশ্চিত হওয়ায় বাকিদের কিছু দিনের মধ্যেই দেশে ফিরে আসতে হতে পারে। এ ব্যাপারে শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু জানিয়েছেন, “রতœা ছাড়া বাকিরা হয়তো অল্প কিছুদিন প্রশিক্ষণের সুযোগ পাবেন। তবে তা কতো দিনের জন্য সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই।” আগামী ২৭ জুলাই পর্দা উঠবে লন্ডন অলিম্পিকের। ১২ আগস্ট পর্যন্ত চলবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি। ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে নিয়মিত অংশ নিয়ে আসছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২০ ঘ.