২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর স্কুল ফুটবল

শেরপুর জেলা জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যোগিনীমুরা ফসিউল উলুম দাখিল মাদ্রাসা। মঙ্গলবারের ফাইনালে তারা ২-০ গেলে হারায় ঝিনাইগাতী মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

শেরপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর জেলা জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যোগিনীমুরা ফসিউল উলুম দাখিল মাদ্রাসা। মঙ্গলবারের ফাইনালে তারা ২-০ গেলে হারায় ঝিনাইগাতী মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়কে। শেরপুর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে ইসলামি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার ৫টি দল অংশ নেয়। উপজেলা পর্যায়ের লড়াইয়ে ওই ৫টি দল সেরা হয়েছিলো। শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০৪৭ ঘ.