২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির বিশাল জয়

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিশাল জয় পেয়েছে বিজেএমসি। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এবারের লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিশাল জয় পেয়েছে বিজেএমসি। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এবারের লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। ২০ মিনিটের মধ্যে তিন গোল করে ফেলার পর জয় নিয়ে ভাবনায় থাকতে হয়নি বিজেএমসিকে। ১৪ মিনিটে মোহাম্মদ বিপ্ল¬েবর সৌজন্যে বিজেএমসির গোল-উৎসবের সূচনা। নাইজেরীয় মিডফিল্ডার আজাগুন আব্দুর রশিদের শট আরামবাগ গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন বিপ্ল¬ব (১-০)। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে লিগের নবাগতরা । মিডফিল্ডার আব্দুল্ল¬াহ পারভেজের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়িয়ে যায় (২-০)। দুই মিনিট পর আবার গোল। আব্দুর রশিদের আড়াআড়ি পাস থেকে প্লে¬সিং শটে দলকে তৃতীয় গোল উপহার দেন নাইজেরিয়ারই স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা। ৬০ মিনিটে বিজেএমসির চতুর্থ গোলটিও বাঙ্গুরার। শেষ বাঁশির ১০ মিনিট আগে শেষ গোলটি করেন আরেক নাইজেরীয় স্ট্রাইকার আনসে ফেলিক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৭ ঘ.