ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার পল্টন কাবাডি স্টেডিয়ামে অুনষ্ঠিত খেলায় সেনাবাহিনী একটি লোনাসহ ৪০-১৯ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ সচিব শফিক আনোয়ার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন ফোরামের মহাসচিব এসএম ইমতিয়াজ খান বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.
bdnews24