২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিততেই হবে দুই ম্যানচেস্টারকে

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিকে। শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগে হেরে গেছে দুদলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিকে। শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগে হেরে গেছে দুদলই। শেষ আট নিশ্চিত করতে বৃহস্পতিবার দুই ম্যানচেস্টারকে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। তবে নগর প্রতিদ্বন্দ্বীর চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ম্যান সিটি। কারণ ফিরতি লেগে নিজেদের মাঠে তারা মুখোমুখি হবে পর্তুগালের দল স্পোর্টিংয়ের। প্রথম লেগ ১-০ গোলে জিতেছিলো স্পোর্টিং। অন্যদিকে ফিরতি লেগ খেলতে স্পেনে যেতে হবে অ্যালেক্স ফার্গুসনের দলকে। গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গেলে হেরে যায় ম্যান ইউ। ম্যান ইউ ব্যর্থ হলে ৩৫ বছর পর প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে উঠবে বিলবাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৮ঘ.