২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ও ফেদেরারের জয়

বিএনপি পারিবাস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি পারিবাস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। তৃতীয় রাউন্ডে নাদাল ৬-১, ৬-৪ গেমে স্পেনের মার্সেল গ্র্যানোলার্সকে ও ফেদেরার ৬-৭, ৬-২, ৬-৪ গেমে মিলোস রায়োনিচকে হারিয়েছেন। প্রতিযোগিতার মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ও দুই নম্বরে থাকা মারিয়া শারাপোভা। তবে শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছেন সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। আজারেঙ্কা ৬-৩, ৬-১ গেমে জার্মানির জুলিয়া জর্জেসকে ও শারাপোভা ৬-২, ৬-১ গেমে ইতালির রবার্তা ভিঞ্চিকে হারিয়েছেন। অন্যদিকে আরেক সাবেক এক নম্বর আনা ইভানোভিচের কাছে ৬-৩, ৬-২ গেমে হেরে গেছেন ওজনিয়াকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৮ঘ.