২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাটছেই না ইন্টারের দুর্দিন

ঘটছেই না ইন্টার মিলানের দুর্দিনের অবসান। সেরি আ’য় রোববার ১-০ গোলে হেরে যায় তারা নাপোলির কাছে। কিন্তু এই জয়ের পরও নিজ নিজ খেলায় উদিনেস ও লাৎসিও জেতায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার পথটি মোটেও সুগম হলো না নাপোলির। থেকেই গেল দল দু’টোর সঙ্গে তাদের পাঁচ পয়েন্টের পার্থক্য। উদিনেস ৩-১ গোলে বোলোনাকে ও লাৎসিও ১-০ গোলে হারায় ফিওরিন্টিনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘটছেই না ইন্টার মিলানের দুর্দিনের অবসান। সেরি আ’য় রোববার ১-০ গোলে হেরে যায় তারা নাপোলির কাছে। কিন্তু এই জয়ের পরও নিজ নিজ খেলায় উদিনেস ও লাৎসিও জেতায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার পথটি মোটেও সুগম হলো না নাপোলির। থেকেই গেল দল দু’টোর সঙ্গে তাদের পাঁচ পয়েন্টের পার্থক্য। উদিনেস ৩-১ গোলে বোলোনাকে ও লাৎসিও ১-০ গোলে হারায় ফিওরিন্টিনাকে। ইন্টার কোচ ক্লদিও রানিয়েরির প্রতি ক্লাব সভাপতি মাসিমো মোরাত্তির সমর্থন থাকলেও সমর্থকরা কিন্তু মোটেও সন্তুষ্ট নন। খুশি থাকার কথাও নয় তাদের। নিজের সমর্থিত দলকে কেই-বা পয়েন্ট তালিকার সপ্তম স্থানে দেখতে চায়। তালিকার পঞ্চম দল নাপোলি প্রথমার্ধে নিঃসন্দেহে অনেক ভালো খেলে। যদিও একবার ইন্টারের ওয়েসলি øেইডারের ফ্রি-কিক বেরিয়ে যায় গোলপোস্টে হাওয়া লাগিয়ে। প্রথমার্ধে বল নাপোলির খেলোয়াড়দের পায়ে পায়ে ঘুরপাক খেলেও গোলের খেলা ফুটবলে গোলের দেখা পায়নি তারা এই অর্ধে। গোল পায় তারা দ্বিতীয়ার্ধে। জয়সূচক গোলটি করেন ইজিকুয়েল লাভেজ্জি, খেলার ৫৯ মিনিটে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় নিজেদের প্রথম খেলায় চেলসির বিপক্ষে নাপোলির ৩-১ গোলের জয়ে দু’টো গোলই আসে লাভেজ্জির পা থেকে। খেলার ৭৮ মিনিটে মারাত্মক ধরনের ফাউল করায় নাপোলির রক্ষণভাগের খেলোয়াড় সালভাতোর আরোনিকাকে মাঠ থেকে বের করে দেন রেফারি। কিন্তু এক জন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুবিধাও কাজে লাগাতে পারেনি ইন্টার। তবে খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে গোল শোধ করার চমৎকার একটি সুযোগ পান ইন্টারের গিয়ামপাওলো পাজ্জিনি। কিন্তু তার ‘হেড’ চলে যা গোলপোস্ট ঘেঁষে। এটি ছিল আট ম্যাচে ইন্টারের সপ্তম হার। দিনের অন্যান্য খেলায় আটলান্টা ৪-১ গোলে এএস রোমাকে, লেস ২-১ গোলে কালিয়ারিকে, কাতানিয়া ৩-১ গোলে নোভারাকে, শিয়েভো ১-০ গোলে সেসনাকে ও সিয়েনা ৪-১ গোলে পালের্মোকে হারায়। নাপোলির পয়েন্ট ২৫ খেলায় ৪০। পয়েন্ট তালিকার তৃতীয় দল উদিনেস ও চতর্থ লাৎসিও’র পয়েন্ট সমান ৪৫। আর ইন্টারের ৩৬। তালিকার শীর্ষে আছে এসি মিলান। দলটির পয়েন্ট ২৫ খেলায় ৫১ পয়েন্ট। দ্বিতীয় জুভেন্টাসের পয়েন্ট ৫০। তবে এক খেলা হাতে আছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৩ ঘ.