২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তার শিকার ফুটবল: ব্ল্যাটার

ম্যাচ পাতানো নিয়ে কেলেঙ্কারীর প্রেক্ষাপটে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন, ফুটবল এর জনপ্রিয়তারই শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 04:49 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানো নিয়ে কেলেঙ্কারীর প্রেক্ষাপটে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন, ফুটবল এর জনপ্রিয়তারই শিকার হয়েছে। গেল বছর বেশ কয়েকটি ম্যাচ পাতানোর ঘটনা ফাঁস হয়ে যায়। আফ্রিকা ফুটবল কনফেডারেশনের সাধারণ অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে তিনি স্বীকার করেন, সমস্যাটি ফিফার কাছে ধীরে ধীরে বড় ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় হয়ে উঠছে। এটি আঞ্চলিক ঘটনা নয়, একে অবশ্যই বন্ধ করতে হবে বলে উল্লেখ করে ব্ল্যাটার বলেন, “ফিফা কংগ্রেসে আমরা এ ব্যাপারে আলোচনা করবো।” এই কংগ্রেস হবে মে মাসে হাঙ্গেরির বুদাপেস্টে। এতে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলের প্রধানও উপস্থিত থাকবেন বলে তিনি জানান। দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের আগে আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ পাতানো হয় বলে অভিয়োগ উঠেছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন মনে করছে, এগুলো খতিয়ে দেখার ওপর ফিফা অগ্রাধিকার দেবে। প্রতিবেশী জিম্বাবুয়ের ঘটনায় আফ্রিকার সুনাম আরো নষ্ট হয়। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে দেশটিতে নিষিদ্ধ করা হয় ৮০ জনেরও বেশি খেলোয়াড়কে। এছাড়া ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাহীর বিপক্ষে আনা হয়েছে দুর্নীতির অভিযোগ। এতে বলা হয়, জাতীয় দলের ম্যাচ পাতানোর মূল হোতাই ছিলেন তিনি। হার মেনে নেয়ার জন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের দেয়া হতো অর্থ। ব্ল্যাটারের নিজের সংস্থা ফিফার বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪১ ঘ.