ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শুরুটা ভালো হয়নি শেখ রাসেল ক্রীড়াচক্রর। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে ফেনী সকার ক্লাবের সঙ্গে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেনী সকারকে এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার রোল্যান্ড। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শেখ রাসেলকে সমতায় ফেরান নাইজেরিয়ারই মিডফিল্ডার আর্নেস্ট এমাকো। এরপর অনেক চেষ্টা করেও তারা আর জয়সূচক গোলের দেখা পায়নি। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠা শেখ রাসেলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২১ঘ.
bdnews24