ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে সূচনাটা ভালোই হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বৃস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী ফুটবল অ্যাকাডেমিকে সহজেই ৪-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ১৪ মিনিটে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে যায় মিডফিল্ডার আলমগীর রানার চমৎকার এক গোলে। উইঙ্গার শাকিল আহমেদের বাড়ানো বলে রানা সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন (১-০)।
২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা। নাসির চৌধুরির ক্রসে পা লাগিয়ে শেখ জামালকে উল্লাসে মাতান সানডে (২-০)।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরো দুটি গোল আদায় করে নেয় শেখ জামাল। ৪৯ মিনিটে সানডে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলীয় তৃতীয় গোল করেন। ৫১ মিনিটে শাকিল আহমেদ নোয়াখালীর কফিনে শেষ পেরেকটি ঠুকেন।
রোববার ‘বি’ গ্রুপের পরবর্তী ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এই গ্রুপ েেক কক্সসিটি এসসি নাম প্রত্যাহার করে নেয়। তাই এক ম্যাচ জিতেই শেষ আটের পে অনেকটাই এগিয়ে যায় শেখ জামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩৪ঘ.
bdnews24