ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ঝাঁক তারকাকে নিয়ে এসে এবারের সবচেয়ে শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়া চক্র। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই তারা বিশাল জয়ের আনন্দে উদ্বেল। শুক্রবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে শেখ রাসেল ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ পুলিশকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ মিনিটে পেনাল্টি থেকে এই মৌসুমের কাগজে-কলমে সেরা দলকে এগিয়ে দেন জাহিদ হাসান এমিলি। বিরতির মিনিট দুয়েক আগে ব্যবধান দ্বিগুণ করেন হাইতির স্ট্রাইকার সনি নর্দে।
৬২ মিনিটে পুলিশের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার ভলিতে ব্যবধান ৩-০ করেন জাহিদ।
৭৭ মিনিটে সনির ক্রস থেকে শেখ রাসেলের চতুর্থ গোল করেন আশরাফ মাহমুদ লিঙ্কন। শেষ বাঁশির দুই মিনিট আগে শেষ গোলটি আনোয়ার হোসেনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ঘ.
bdnews24