২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে মৃত্যু-হুমকি

রজার ফেদেরারকে মৃত্যু-হুমকি দেয়ার কারণে শনিবার থেকে শুরু হতে যাওয়া সাংহাই মাস্টার্স টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। গত ২৫ সেপ্টেম্বর ফেদেরার-ভক্তদের একটি ওয়েবসাইটে হুমকিটা দিয়েছে ‘ব্লু ক্যাট পলিথিস্টিক লিডার ০৭’ এই ছদ্মনাম নেয়া এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রজার ফেদেরারকে মৃত্যু-হুমকি দেয়ার কারণে শনিবার থেকে শুরু হতে যাওয়া সাংহাই মাস্টার্স টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। গত ২৫ সেপ্টেম্বর ফেদেরার-ভক্তদের একটি ওয়েবসাইটে হুমকিটা দিয়েছে ‘ব্লু ক্যাট পলিথিস্টিক লিডার ০৭’ এই ছদ্মনাম নেয়া এক ব্যক্তি। ঐ হুমকিদাতা জানায়, “টেনিস থেকে ফেদেরারকে পুরোপুরি বিদায় করার জন্যই আগামী ৬ অক্টোবর আমি তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছি।” ‘সাংহাই ইয়ুথ ডেইলি’ পত্রিকায় প্রকাশিত খবরটিতে আরো বলা হয়, ঐ হুমকির সঙ্গে ফেদেরারের মস্তকবিহীন একটি ছবিও সংযুক্ত করা হয়। এর ফলে হুমকির ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে বহু গুণ। টুর্নামেন্টের পরিচালক ইয়াং ইবিন জানিয়েছেন, সতর্কতা হিসেবে ফেদেরারকে সাংহাই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হতে পারে। এদিকে সাংহাই পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় মিডিয়াকে এ ঘটনা সংশ্লিষ্ট কোনো ধরনের সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএফএম/এএআর/২১৩৪ঘ.