২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে ফাইনালের পথে বিজেএমসি

টানা দ্বিতীয় জয় পাওয়া বিজেএমসির কর্পোরেট মহিলা ফুটবল লিগের ফাইনাল প্রায় নিশ্চিত । বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবিনা খাতুনের ডাবল হ্যাটট্রিকের সুবাদে তারা ৭-১ গোলে হারিয়েছে সানবীম প্রপার্টিজ লিমিটেডকে। আগের ম্যাচে ১১ গোল করেছিলেন সাবিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দ্বিতীয় জয় পাওয়া বিজেএমসির কর্পোরেট মহিলা ফুটবল লিগের ফাইনাল প্রায় নিশ্চিত । বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবিনা খাতুনের ডাবল হ্যাটট্রিকের সুবাদে তারা ৭-১ গোলে হারিয়েছে সানবীম প্রপার্টিজ লিমিটেডকে। আগের ম্যাচে ১১ গোল করেছিলেন সাবিনা। বিজেএমসির অন্য গোলটি রিক্তার। সানবীমের একমাত্র গোলটি করেন মুনমুন। দিনের অন্য ম্যাচে ওয়াকওভার পেয়েছে শেলটেক। নির্ধারিত সময়ের এক ঘন্টা পর ব্র্যাক মাঠে উপস্থিত হওয়ায় শেলটেককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে বাফুফের মহিলা ফুটবল কমিটি জানিয়েছে, ব্র্যাক পরের ম্যাচটি খেলতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৮ঘ.