২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়লো বার্সা

রিয়াল মাদ্রিদকে ধরে ফেলা হলো না বার্সেলোনার। উল্টো পিছিয়ে পড়লো পাঁচ পয়েন্ট। কাতালান ডার্বিতে রোববার এগিয়ে গিয়েও এসপানিওলের সঙ্গে ড্র করে তারা ১-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদকে ধরে ফেলা হলো না বার্সেলোনার। উল্টো পিছিয়ে পড়লো পাঁচ পয়েন্ট। কাতালান ডার্বিতে রোববার এগিয়ে গিয়েও এসপানিওলের সঙ্গে ড্র করে তারা ১-১ গোলে। বার্সা কোচ পেপ গার্দিওলা গত মাসে রিয়ালকে যে দলটি ৩-১ গোলে হারিয়েছিল, সেই দলটিকেই মাঠে নামিয়েছিলেন। খেলার ১৬ মিনিটে সেস ফ্যাব্রেগাসের গোলে বার্সেলোনার এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল আবারো বড় ধরনের জয় ধরা দিচ্ছে তার হাতে। কিন্তু বদলী হিসেবে খেলতে নেমে চিত্রনাট্যটা অন্য রকমভাবে লিখলেন এসপানিওলের আলভারো ভাজকুয়েজ। খেলার ৮৬ মিনিটে গোল করে এক পয়েন্ট কেড়ে নিলেন বার্সার কাছ থেকে। নিজেদের মাঠে যতোটা উজ্জ্বল বার্সা, প্রতিপক্ষের মাঠে ঠিক ততোটা আলো ছড়াতে পারছে না। এ মৌসুমে আট খেলার চারটিতে ড্র করে তারা প্রতিপক্ষের মাঠে। পক্ষান্তরে নু ক্যাম্পে সর্বোচ্চ ২৭ পয়েন্টের মধ্যে তুলে নেয় ২৫ পয়েন্ট। গোল করে ৩৯টি। হজম করেনি একটিও। এই খেলায় নিজের মতো করে আলো ছড়াতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও। যদিও একবার তার শট ফিরে আসে পোস্ট কাঁপিয়ে। ১৭ খেলায় বার্সার পয়েন্ট ৩৭। সমান খেলায় রিয়ালের ৪৩। দিনের অন্যান্য খেলায় রায়ে ভালেকানো ২-১ গোলে সেভিয়াকে ও রিয়াল বেটিস ২-০ গোলে স্পোর্টিং গিজনকে হারায়। এছাড়া ভিয়ারিয়াল ও ভালেন্সিয়ার খেলা ২-২ এবং গেতাফে ও অ্যাথলেটিক বিলবাও’র খেলা গোলশূন্যভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২২ ঘ