২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির জরিমানা

ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনির এক সপ্তাহের বেতনের সমান অর্থ জরিমানা করা হয়েছে। ক্লাবের নির্দেশ না মেনে বক্সিং ডে’র সন্ধ্যা বাইরে কাটানোয় এই মাসুল দিতে হলো তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনির এক সপ্তাহের বেতনের সমান অর্থ জরিমানা করা হয়েছে। ক্লাবের নির্দেশ না মেনে বক্সিং ডে’র সন্ধ্যা বাইরে কাটানোয় এই মাসুল দিতে হলো তাকে। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে শনিবারের খেলায় তাকে খেলানোও হয়নি। এর কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে বলা হয়, খেলার মতো সুস্থ ছিলেন না তিনি। কিন্তু ইংল্যান্ডের বিভিন্ন পত্র-পত্রিকায় বলা হয়, ক্লাবের নির্দেশ না মেনে স্ত্রী কলিন এবং দুই সতীর্থ জনি ইভান্স ও ড্যারোন গিবসনকে নিয়ে বক্সিং ডে’র সন্ধ্যা বাইরে কাটানোর পরদিন ২৭ ডিসেম্বর অনুশীলনে নিজেকে মেলে ধরতে পারেননি রুনি। এর শাস্তি স্বরূপ একাদশ থেকে বাদ দেয়া হয় তাকে। রুনির জরিমানা করা হয় প্রায় দুই লাখ পাউন্ড। রক্ষণভাগের খেলোয়াড় ইভান্স ও মাঝমাঠের খেলোয়াড় গিবসনেরও জরিমানা করা হয়। তবে এই দু’জনের কত অর্থ জরিমানা করা হয়েছে তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৭ ঘ.