২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিভাগ ফুটবলের শিরোপা অর্থনীতি বিভাগের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে অর্থনীতি বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে অর্থনীতি বিভাগ। বৃহস্পতিবারের ফাইনালে অর্থনীতি বিভাগ টাইব্রেকারে ৩-১ গোলে বাংলা বিভাগকে হারায়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০১৬ ঘ.