ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপের জন্য দলকে গড়ে তুলতে ঘড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস।
ভেগা নামের একটি পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে মেনেজেস বলেন, "আমরা সকলেই জানি ব্রাজিল আর আগের ছন্দে নেই।"
"জার্মানি এখন দল গোছানোর কাজ করছে এবং গত কয়েক বছরে তারা অনেক উন্নতিও করেছে। ব্রাজিলকেও ঠিক এই কাজ করতে হবে। আমাকে তো রীতিমতো ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে হচ্ছে।" তবে এই সময়ের মধ্যে ব্রাজিলকে শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।
মেনেজেসের অধীনে কোপা আমেরিকায় খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ব্রাজিল।
বুধবার আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি খেলা গোলশূন্য ড্র করে ব্রাজিল। ২৮ সেপ্টেম্বর আবারো প্রীতি খেলায় মুখোমুখি হবে দল দু'টো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৪৮ ঘ.
bdnews24