২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে চায় বার্সা, রিয়াল

স্পেনের দুই বিখ্যাত ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তাকে দলে টানতে চায় বলে দাবি ব্রাজিল ও স্যান্তোসের তারকা খেলোয়াড় নেইমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের দুই বিখ্যাত ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তাকে দলে টানতে চায় বলে দাবি ব্রাজিল ও স্যান্তোসের তারকা খেলোয়াড় নেইমার। সোমবার ঘানার সঙ্গে প্রীতি ম্যাচ শেষে স্পেনের একটি দৈনিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন নেইমার। "রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আমার সঙ্গে যোগাযোগ করে চলেছে। আমি নিশ্চিত হয়েই বলছি, দুই দলই আমাকে চায়। যদিও কোনো পক্ষের সঙ্গেই চুক্তিতে সম্মত হতে পারিনি এখনো, " বলেন নেইমার। স্পেনের সবচেয়ে জনপ্রিয় দুটি দলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকায় আত্মবিশ্বাসও বাড়ছে বলে জানান ১৯ বছর বয়সী এই খেলোয়াড়, "এত বড় দুটি ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছি বলেই হয়তো নিজের আত্মবিশ্বাসের পারদটা উঁচুতে উঠছে।" স্পেনে পাড়ি জমানোর বিষয়ে নেইমার কিছু না বললেও তার বাবা নেইমার ডি সিলভা অবশ্য জানিয়েছেন, সামনের বছরের এপ্রিল পর্যন্ত স্যান্তোস ছাড়ার কোনো পরিকল্পনা নেই নেইমারের। এই কথাই যদি সত্যি হয়, তাহলে নেইমারের জন্য কমপক্ষে আরও একটি বছর অপেক্ষায় থাকতে হবে বার্সা ও রিয়ালকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭০৪ ঘ.