২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের উপঢৌকন রুপার নৌকা

ঢাকা ছেড়ে মেসিদের খালি হাতে যেতে দিতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উপঢৌকন হিসেবে তাদের রুপার নৌকা দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ছেড়ে মেসিদের খালি হাতে যেতে দিতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উপঢৌকন হিসেবে তাদের রুপার নৌকা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সোমবার সাংবাদিকদের জানান, মেসিদের উপঢৌকন হিসেবে রুপার নৌকা, নকশীকাঁথা ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) তৈরি পাটের কার্পেট দেয়া হবে। এতে বিভিন্নভাবে দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। তিনি বলেন, "সারা বিশ্বে দেশের সম্মান উজ্জ্বল করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এই উপহার হয়তো মেসিদের কাছে মূল্যবান কিছু না। তারপরও তাদের কাছে আমাদের ঐতিহ্য আমরা তুলে ধরতে চাই।" ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। আর্জেন্টিনা দল ঢাকায় আসবে ৩ সেপ্টেম্বর। এর আগে ২ সেপ্টেম্বর কলকতায় আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫২ ঘ.