২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের পরিবার ইংল্যান্ডে, আশাবাদী মানচিনি

দুই মেয়েকে নিয়ে ইংল্যান্ড এসেছেন কার্লোস তেভেজের স্ত্রী। তাই ম্যানচেস্টার সিটির কোচ আশা করছেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড় তার দলেই থেকে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই মেয়েকে নিয়ে ইংল্যান্ড এসেছেন কার্লোস তেভেজের স্ত্রী। তাই ম্যানচেস্টার সিটির কোচ আশা করছেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড় তার দলেই থেকে যাবেন। আর্জেন্টিনায় বসবাসরত দুই মেয়েসহ স্ত্রীর কাছাকাছি থাকার জন্য ম্যান সিটি ছাড়ার ইচ্ছার কথা কখনো লুকোননি তেভেজ। এ অবস্থায় ব্রাজিলের ক্লাব করিয়ান্থান্স তাকে দলে যোগ দেয়ায় প্রস্তাব দেয়। কিন্তু আর্থিক বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত ইংল্যান্ড ছাড়া হয়নি তেভেজের। ম্যানচেস্টারে এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, "তেভেজের পরিবার এখন ইংল্যান্ডে। তাই আমার মনে হয় তিনি এখন আর ম্যান সিটি ছাড়তে চাইবেন না।" "এটি ক্লাবের জন্য চমৎকার একটা খবর। কেননা আমাদের সেরা খেলোয়াড়দের একজন কার্লোস," যোগ করেন মানচিনি। তেভেজকে দলে টানতে চেয়েছিল ইন্টার মিলানও। কিন্তু অনেক বেশি খরচের বিষয়টি মাথায় রেখে পিছু হটে ইতালির ক্লাবটি। এই মৌসুমে আর্জেন্টিনার আরেক তারকা অ্যাতলেটিকো মাদ্রিদের সার্জিও অ্যাগুয়েরোকে দলে ভিড়িয়েছে ম্যান সিটি। তখন সবাই ধারণা করেছিল তেভেজের অভাব পূরণ করতেই অ্যাগুয়োরোকে দলে নিয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটি। ম্যান সিটি আর্সেনাল থেকে দলে টেনেছে সামির নাসরিকেও। গত রোববার বোল্টন ওয়ান্ডারার্সেয়ের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ২৭ বছর বয়সী তেভেজ। খেলায় ৩-২ গোলে জেতে ম্যান সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪২ ঘ.