২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজনিয়াকির প্রতিপক্ষ কেতকোভস্কা

নিউ হ্যাভেন ওপেনের ফাইনালে পৌঁছেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও পেত্রা কেতকোভস্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 01:30 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউ হ্যাভেন ওপেনের ফাইনালে পৌঁছেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও পেত্রা কেতকোভস্কা।

চূড়ান্ত খেলা হবে শনিবার।

ওজনিয়াকি এই প্রতিযোগিতায় টানা তিনবারের চ্যাম্পিয়ন। গত চার বছরে এখানে টানা ১৬টি ম্যাচ জিতেছেন তিনি।

বছরের শেষ গ্র্যান্ড স্লামে (ইউএস ওপেন, ২৯ অগাস্ট থেকে শুরু হবে) খেলতে নামার আগে মেয়েদের টেনিসের সেরা খেলোয়াড় ডেনমার্কের ওজনিয়াকির প্রস্তুতি বেশ ভালোই হচ্ছে।

সেমিফাইনালে তিনি ৭-৬(২) ও ৬-৩ গেমে হারান ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনেকে।

যদিও এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি ওজনিয়াকি। তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন প্রায় ১০ মাস ধরে।

অন্য সেমিফাইনালে অঘটন ঘটিয়েছেন চেক প্রজাতন্ত্রের কেতকোভস্কা। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন চীনের না লিকে ২-৬, ৭-৫ ও ৬-৭(৯) গেমে হারিয়ে ফাইনালে ওঠেন র‌্যাঙ্কিংয়ের ৪০ নম্বর খেলোয়াড় কেতকোভস্কা। এই প্রথম তিনি টেনিসের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে খেলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৫ ঘ.