২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লুসকোনি ট্রফি মিলানের ঘরে

জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে লুইগো বালুর্সকোনি ট্রফি জিতেছে এসি মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে লুইগো বালুর্সকোনি ট্রফি জিতেছে এসি মিলান। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে তুরিনের দলটিকে সামাল দিতে হিমসিম খেয়েছে এসি মিলান। একটি গোল হজম করেছে তারা। তবে প্রথমার্ধে দুই গোল যাওয়ায় শিরোপা তাদের ঘরেই গেছে। খেলার শুরুর গোলটা ছিল এক কথায় আসাধারণ। আবাতের হাওয়ায় ভাসানো বল জুভেন্টাসের পেনাল্টি বক্সে পেয়ে যান কেভিন প্রিন্স বোয়েটাং। প্রিন্স গোলটা করলেন প্রিন্সের মতোই। তার দুর্দান্ত ভলি ঠেকানোর সাধ্য ছিল না জিয়ানলুইগি বাফনের। ২২ মিনিটে আরেকটা চোখ ঝলসানো গোল। ফ্রি-কিক থেকে ক্ল্যারেন্স সিডর্ফ বোকা বানান বাফনকে। ৫৭ মিনিটে মির্কো ভুচিনিচ এসি মিলানের বাঁ-প্রান্তের রক্ষণভাগ ভেঙে একটি গোল শোধ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৪১৫ ঘ.