ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক অনুশীলন ক্যাম্প।
এ জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে।
প্রতিযোগিতা হবে অক্টোবরে ঢাকায়।
দল: রাফি রহমান, আবদুর রহমান সোহাগ, সাদ্দাম হোসেন রিদয় ও উথিং সিং মার্মা বাবু, রিদওয়াদ বিন রাকিন, ইয়াসিন খান, রায়হান হাসান, মুশফিকার উদ্দিন শিমুল, তপু বর্মন, শেখ আলী হাসান, দেলোয়ার হোসেন রানা, সুজয় মল্লিক, সাজ্জাদুল আলম সম্রাট, মোস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, নাজমুল ইসলাম রাসেল, শাহেদুল আলম, সাইফুল আরেফিন, মো: হানিফ, মো: রাসেল, লোকনাথ, শাহ আলমগীর, সোহেল রানা, ইউসুফ সিফাত, আলী আকবর কানন, মাসুদ রানা, আবদুল মালেক, আমিনুর রহমান সজিব, শিহাব, তকলিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১০৯ ঘ.
bdnews24