২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার তৃতীয় রাউন্ডে

হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে সিনসিনাটি মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে সিনসিনাটি মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন রজার ফেদেরার। চলতি মাসের শুরুতেই ত্রিশে পা দেয়া রজার ফেদেরার শেষ তিনবারের দেখায় এইবারই জয় পেলেন পোত্রোর বিপক্ষে। অথচ মুখোমুখি হওয়া প্রথম ছয় ম্যাচে ফেদেরারের কাছে পাত্তাই পাননি আর্জেন্টিনার এ খেলোয়াড়। ২০০৯ এর ইউএস ওপেনের ফাইনালে ফেদেরারকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিলেন ওই পোত্রই। মঙ্গলবার জয় পাওয়ার পর সুইজারল্যান্ডের ফেদেরার বলেন, "অতীতে সে (পোত্রো) বেশ ক'বার আমাকে বিপদে ফেলেছে। বিশেষ করে ইউএস ওপেনের সেই ফাইনালের কথা এখনও মনে পড়ে। খেলার শুরুতে আমি তাকে বলেছিলাম, প্রতিপক্ষ হিসেবে আবার তোমাকে পেয়ে ভালো লাগছে।" এদিকে, মেয়েদের বিভাগে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন না লি সহজেই দ্বিতীয় রাউন্ডের বাধা পার হয়েছেন। তিনি চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারান ৬-৩ ও ৬-৪ গেমে। উইমবল্ডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর না লি'র এটাই প্রথম জয়। গত সপ্তাহে টরোন্টো চ্যাম্পিয়নশীপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। লি না ছাড়াও মেয়েদের একক থেকে তৃতীয় রাউন্ডের মুখ দেখেছেন মারিয়া শারাপোভা, পেত্রা কভিতোভা ও মারিওন বারতোলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৫০৬ ঘ.