২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ কামাল স্বর্ণ পদক পাচ্ছেন সুজন ও ইমরুল

খেলাধুলায় বিশেষ অবদানের জন্য এ বছর 'শেখ কামাল স্বর্ণ পদক' পাচ্ছেন ফুটবলে মোহাম্মদ সুজন ও ক্রিকেটে ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - খেলাধুলায় বিশেষ অবদানের জন্য এ বছর 'শেখ কামাল স্বর্ণ পদক' পাচ্ছেন ফুটবলে মোহাম্মদ সুজন ও ক্রিকেটে ইমরুল কায়েস। শেখ কামালের ৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আবাহনী সমর্থক গোষ্ঠী এই পুরস্কার দিচ্ছে। শুক্রবার আবাহনী মাঠে পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাহনীর সাবেক সভাপতি মনসুর আহমেদ (মরনোত্তোর), পৃষ্ঠপোষকতায় কাজী নাবিল আহমেদ ও সেরা সংগঠক হিসেবে স্বর্ণ পদক দেয়া হচ্ছে মুসা মিয়াকে। এছাড়া সংবর্ধনা দেয়া হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন আবাহনীকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৪ ঘ.