২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রঙ ফিরে পেয়েই আর্জেন্টিনা শেষ আটে

শেষ পর্যন্ত রঙ ফিরে পেয়েছে আর্জেন্টিনা। গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দুই ম্যাচের বিবর্ণ আর্জেন্টিনা কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত রঙ ফিরে পেয়েছে আর্জেন্টিনা। গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দুই ম্যাচের বিবর্ণ আর্জেন্টিনা কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে। সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোল আর লিওনেল মেসির জাদুকরী স্পর্শে সোমবার কোস্টারিকাকে এক রকম উড়িয়ে দিয়েছে তারা। অথচ প্রথম দুই ম্যাচ ড্র করে গ্র"প পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কায় পড়েছিলেন সার্জিও বাতিস্তার খেলোয়াড়রা। প্রথমার্ধের অতিরিক্ত সময় (৪৫ ) এবং ৫২ মিনিটে দলের পক্ষে গোল দু'টি করেন অ্যাগুয়েরো। দু'বারই বল বানিয়ে দেন লিওনেল মেসি। মাঠে মেসি দেখান তার বার্সার আর্জেন্টিনা অনুবাদ। আক্ষরিক অর্থেই মেসিকে আটকানোর উপায় কোস্টারিকার রক্ষণভাগের খেলোয়াড়দের জানা ছিল না। গোলের দেখা পাননি বটে, তবে তৃতীয় গোলটির জন্যও বল বানিয়ে দেন তিনিই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কোস্টারিকাকে হারানোর কোনো বিকল্প ছিল না। আর তা জেনেই মাঠে নামে বাতিস্তার দল। খেলায় জিতেই পঞ্চম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাসচেরানোর আর্জেন্টিনা। আগের দুই খেলায় আর্জেন্টিনা গোল করে কেবল একটি। সেটিও আসে অ্যাগুয়েরোর পা থেকে। ফলে তিন গোল দিয়ে টুর্নামেন্টে গোল দাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। ১৮ বছর ধরে কোপা আমেরিকা জিততে পারেনি আর্জেন্টিনা। এবার স্বাগতিক হওয়ায় ধরে নেয়া হচ্ছিল তারাই শিরোপা জিতবে। অথচ নিজেদের মেলে ধরতে পারছিল না তারা। যেদিন পারলো সেদিন নিজেকে আবারো চেনালেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ৬৪ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন তিনি। খেলা শেষে অনেকের মতে আর্জেন্টিনার ফুটবল ইশ্বর হিসেবে পরিচিত দিয়েগো মারাদোনার জামাতা অ্যাগুয়েরো বলেন, "আমরা খুবই খুশি। এটা আমাদের জন্য 'ফাইনাল' না হলেও 'ফাইনালই' হয়ে উঠেছিল। এছাড়া আজ ছিল আমার দিন, দলের জন্য যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট।" ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে এ গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখলো আর্জেন্টিনা। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দখল করেছে গ্র"পের শীর্ষ স্থান। এর আগে ভেনিজুয়েলা, চিলি ও পেরু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। গ্র"প পর্বের আগের দুটি খেলায় ভেনিজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে ড্র করে মারাদোনার দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/এএনএম/টিআর/১৭৫২ ঘ.