ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও ফ্রান্সেসকা শিয়াভোনে।
১২৫তম উইম্বলডনের চতুর্থ দিনে পিছিয়ে পড়েও সপ্তম বাছাই সেরেনা হারান রোমানিয়ার সিমোন হালেপকে।
সেরেনা জেতেন ৩-৬, ৬-২ ও ৬-১ গেমে। প্রথম সেট হারলেও ভেঙে পড়েন নি সেরেনা। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ফিরিয়ে পান তিনি। পরের দুই সেটে রীতিমত উড়িয়ে দেন হালেপকে।
জয় পেয়েছেন ষষ্ঠ বাছাই শিয়াভোনেও। ৭-৫ ও ৬-৩ গেমে হারান জাহলাভোভা-স্ট্রিকোভাকে। প্রথম সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও দ্বিতীয় সেটে সহজেই জয় তুলে নেন শিয়াভোনে।
দ্বিতীয় রাউন্ডের খেলায় এছাড়াও জয় পেয়েছেন সভেৎলানা কুজনেৎসোভা, নাদিয়া পেত্রোভা, আনা ইভানোভিচ ও মারিয়া কিরিলেঙ্কো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৫ ঘ.
bdnews24