২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিজ ফুটবল ফেডারেশনের সদস্যপদ স্থগিত

কঠোর সরকারী হস্তক্ষেপের অভিযোগে বেলিজ ফুটবল ফেডারেশনের (এফএফবি) সদস্য পদ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কঠোর সরকারী হস্তক্ষেপের অভিযোগে বেলিজ ফুটবল ফেডারেশনের (এফএফবি) সদস্য পদ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এর ফলে মন্টসেরাটের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের পরের খেলায় অংশ নিতে পারছে না বেলিজ। এর আগে ত্রিনিদাদে বুধবার প্রথম পর্বে মন্টসেরাটের বিরুদ্ধে ৫-২ গোলে জেতে তারা। বেলিজ ফুটবল ফেডারেশন (এফএফবি) ও সে দেশের সরকারের মধ্যে বিরোধ দেখা দেয়ায় ফিফা এই সিদ্ধান্ত নেয়। ফিফা বলেছে, বাছাই পর্বের ম্যাচটি বাতিল করা ছাড়া কোনো উপায় ছিল না। সফরকারী দলগুলোর নিরাপত্তার ব্যাপারে এফএফবিকে সরকার সহায়তা দেবে না বলে জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। দ্বিতীয় পর্বের খেলা ১০ জুলাইয়ের মধ্যে হতে হবে বলে জানিয়েছে ফিফা। সংস্থাটি বলেছে, এই সময়ের মধ্যে সরকারের সঙ্গে এফএফবির সম্পর্ক স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তবে এরপরও খেলা না হলে বাছাই পর্ব থেকে বাদ পড়বে বেলিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০৯ ঘ.