২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে ১৩ অগাস্ট

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে ১৩ অগাস্ট। প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডসহ শক্তিশালী সব দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে ১৩ অগাস্ট। প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডসহ শক্তিশালী সব দল। উদ্বোধনী দিনে সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে হবে আর্সেনালকে। গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে থাকার পরও ৪-৪ গোলে ড্র করতে হয়েছিল দলটিকে। প্রথম খেলায় আর্সেনালের প্রতিপক্ষ ওই নিউক্যাসল। ম্যান ইউ খেলবে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে। চেলসির প্রতিপক্ষ স্টোক সিটি। লিভারপুল মুখোমুখি হবে সান্ডারল্যান্ডের। দলটির (সান্ডারল্যান্ড) খেলোয়াড় জর্ডান হেন্ডারসনকে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিছুদিন আগে ঘরে তুলেছে লিভারপুল। সাবেক ক্লাবের বিপক্ষে হেন্ডারসন কেমন খেলেন, সেটাই এখন দেখার বিষয়। টটেনহ্যাম হটস্পার ঘরের মাঠে খেলবে এভারটনের বিপক্ষে। আর ম্যানচেস্টার সিটি পাচ্ছে সোয়ানসি সিটিকে। প্রথম বিভাগ থেকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে নিয়েছে দলটি। মৌসুমের প্রথম বড় ম্যাচে ২০ অগাস্ট মুখোমুখি হবে আর্সেনাল ও লিভারপুল। একই দিন টটেনহ্যাম হটস্পারকে মোকাবেলা করবে ম্যান ইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৪০ ঘ.