২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপার দল ঘোষণা করলো ব্রাজিল

কোপা আমেরিকার জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। চোট নিয়েও দলে জায়গা পেয়েছেন পাবলো হেনরিক গানসো ও অ্যালেক্সান্দ্রো পাতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। চোট নিয়েও দলে জায়গা পেয়েছেন পাবলো হেনরিক গানসো ও অ্যালেক্সান্দ্রো পাতো। দলে জায়গা পাননি ভিলারিয়ালের আক্রমণভাগের তরুণ খেলোয়াড় নিলমার। এছাড়া কোচ মেনো মেনজেসের দলে জায়গা হয়নি, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় অ্যান্ডারসনের। বেশ কিছুদিন ধরে পাতো ডান কাঁধের এবং গানসো উরুর চোটে ভুগছেন। আর্জেন্টিনায় জুলাইয়ের ১ তারিখ শুরু হতে যাওয়া কোপা আমেরকিার অগেই দু'জন সুস্থ হয়ে উঠবে বলে কোচের বিশ্বাস। রোমারিয়ার সঙ্গে মঙ্গলবারের প্রীতি ম্যাচ শেষে ২২ সদস্যের দলের নাম ঘোষণা করেন কোচ মেনজেস। তিনি বলেন, "গুরুত্বের কারণে তাদের দলে রাখা হয়েছে। আশা করছি, টুর্নামেন্টের আগেই তারা সুস্থ হয়ে উঠবে। আমি সবসময় বলেছি, গানসো এমন খেলোয়াড় যে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে এক সুতোয় গেঁথে রাখবে। দলে তাকে দরকার আছে।" দল সম্পর্কে কোচের মূল্যায়ন হলো, "ভারসাম্য রাখার জন্যই এ দল গঠন করা হয়েছে।" দল: জুলিয়াস সিজার (গোলরক্ষক), ভিক্টর (গোলরক্ষক), দানি আলভেস, মেইকন, আন্দ্রে সান্তোস, আদ্রিয়ানো, লুসিও, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, লুইসাও, লুকাস, রামিরেস, সান্দ্রো, ইলিয়াস, লুকাস, জাডসন, এলানো, পাবলো হেনরিক গানসো, অ্যালেক্সান্দ্রো পাতো, নেইমার, ফ্রেড, রবিনহো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯৫৩ ঘ.