ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় বিভাগ ফুটবল লিগে বুধবার দু'টি খেলায় জয় পেয়েছে অনির্বান সংঘ ও মুসলিম ইন্সটিটিউট।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম দিনের প্রথম খেলায় রনি খানের গোলে অনির্বান সংঘ ১-০ গোলে হারায় মুগদা সমাজ কল্যাণ সংসদকে। রনি গোল দেন খেলার ৬২ মিনিটে।
দিনের দ্বিতীয় খেলায় মুসলিম ইন্সটিটিউট ১-০ গোলে হারায় ঢাকা একাদশকে। বিজয়ী দলের পক্ষে সালাউদ্দিন ৪৩ মিনিটে জয়সূচক গোলটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৮ ঘ.
bdnews24