ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার সহজে জিতেছে কিশোরগঞ্জ জেলা। দলটি ২-০ গোলে হারায় নরসিংদী জেলাকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ১০ মিনিটে আসমার গোলে এগিয়ে যায় কিশোরগঞ্জ জেলা।
খেলার ৭২ মিনিটে ব্যবধান বাড়ান জবা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩৩ ঘ.
bdnews24