২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা, নওগাঁ ও দিনাজপুরের জয়

সাবিনা খাতুনের ১০ গোলের সুবাদে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বড় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা। দলটি ১২-০ গোলে হারায় সিরাজগঞ্জ জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা খাতুনের ১০ গোলের সুবাদে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বড় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা। দলটি ১২-০ গোলে হারায় সিরাজগঞ্জ জেলাকে। দিনের অন্য খেলায় নওগাঁ জেলা ৩-১ গোলে মাগুরা ও দিনাজপুর জেলা ৫-০ গোলে বগুড়া জেলাকে হারিয়েছে। যশোরের সামস-উল-হুদা স্টেডিয়ামে মঙ্গলবার সাতক্ষীরার আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে সিরাজগঞ্জ জেলা। ১২ মিনিটে গোল করে সাতক্ষীরাকে এগিয়ে নেন হাসিবা সিদ্দিকা। দু'মিনিট পর ব্যবধান বাড়ান টুম্পা মনি। এরপরের সময়টুকু সাবিনার। ১৭ মিনিটে আদায় করে নেন নিজের প্রথম গোল। এরপর ২২ থেকে ৩১ মিনিটের মধ্যে দেন আরো পাঁচ গোল। ৫০, ৫৫, ৬৩ আর ৭৩ মিনিটে দেন আরো চার গোল। একই মাঠে দিনের অন্য খেলায় বন্যার জোড়া গোলের ওপর ভর করে নওগাঁ সহজেই জিতেছে মাগুরার বিপক্ষে। খেলার প্রথম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৫৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এর আগে নওগাঁর পক্ষে আরেকটি গোল দেন রুবিনা। মাগুরার পক্ষে সালমা খাতুন ৮৩ মিনিটে একটি গোল শোধ করেন। দিনাজপুর স্টেডিয়ামে সুধার ৫ গোলের সুবাদে বগুড়ার বিপক্ষে বড় জয় পেয়েছে দিনাজপুর। ১৬ মিনিটে নিজের প্রথম গোল করেন সুধা। দু'মিনিট পর ব্যবধান বাড়ান তিনি। ৪০ ও ৪৪ মিনিটে করেন আরো দুই গোল। বগুড়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন তিনি, ৫৭ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৫ ঘ.