ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা কাপ ফুটবলে শক্তিশালী মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেষ চারে উঠেছে ঢাকা মোহামেডান। টাইব্রেকারের সাডেনডেথে মোহামেডান জিতেছে ৫-৪ গোলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
ঘটনাবহুল খেলার টাইব্রেকারেও ছিল ৪-৪ গোলে সমতা। এর পর সাডেনডেথে গড়ায় খেলা। সাডেনডেথের দুটি শটের মধ্যে মোহামেডানের আকরামুজ্জামন লিটন গোল করতে ব্যর্থ হলেও সোহেল রানা গোল করে দলকে জয় পাইয়ে দেন। আর মুক্তিযোদ্ধার মারুফ আহমেদ ও ইয়ামিন মুন্না গোল করতে না পারায় কোয়ার্টার ফাইনাল থেকেই হেরে বিদায় নিতে হয় তাদের।
এর আগে খেলার নির্ধারিত সময়ের ৮৪ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। মুক্তিযোদ্ধার খেলোয়াড় লুসিয়ানোর ফ্রি কিক থেকে মোহাডানের মাঝমাঠের খেলোয়াড় আমানি ব্যাকভলি করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন।
কিন্তু পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে গোল শোধ করে মোহামেডান। শরিফুল ইসলামের বাড়ানো বল থেকে আমানি আলতো হেডে গোল করেন। আত্মঘাতী গোল করা আমানির গোলেই খেলায় সমতা ফেরায় মোহামেডান।
এর আগে লোডশেডিংয়ের কারণে খেলা দুই দফা বন্ধ ছিল। প্রথম দফা ১৪ মিনিট বন্ধ ছিল। একই কারণে দ্বিতীয় দফায় খেলা বন্ধ থাকে ১২ মিনিট।
এদিন অবশ্য মোহাডেমডান অনেক উজ্জিবীত ছিল। শক্তিশালী মুক্তিযোদ্ধার সঙ্গে সামনতালে লড়েছে। কোনো কোনো ক্ষেত্রে এগিয়েও ছিল। কিন্তু আক্রমণভাগে মান সম্পন্ন খেলোয়াড় না থাকায় না থাকায় সম্ভব হয়নি নির্ধারিত বা অতিরিক্ত সময়ে জয় ঘরে তোলা। তাই শেষ পর্যন্ত টাইব্রেকারে যেতে হয়।
শেষ চারে মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল। গ্র"প পর্বে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হেরেছিল মোহামেডান।
তূলনা মূলক শক্তির বিচারে মোহামেডান অনেটাই পিছিয়ে মুক্তিযোদ্ধার চেয়ে। বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে। তাদের পয়েন্ট মাত্র ১৩। আর ২৮ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা শীর্ষে।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/১১৫৮ ঘ.
bdnews24