২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা এখনো অনেক দূরে: গার্দিওলা

স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে পেপ গার্দিওলার দল। বাকি মাত্র ৬ খেলা। তারপরও বার্সেলোনার কোচ গার্দিওলা বলছেন, শিরোপা জিততে হলে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে পেপ গার্দিওলার দল। বাকি মাত্র ৬ খেলা। তারপরও বার্সেলোনার কোচ গার্দিওলা বলছেন, শিরোপা জিততে হলে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। খাতা কলমে অবশ্য, ৬ খেলায় আট পয়েন্টের ব্যবধান ঘুচানো খুবই সম্ভব। যদি বার্সা এর মধ্যে দুই খেলায় হারে, আর একটি খেলায় ড্র করে। অপরদিকে রিয়াল যদি সব খেলায় জেতে, তাহলে দু'দলের পয়েন্ট সমান হবে। তারপরও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সার হাতেই শোভা পাবে লা লিগার শিরোপা। লা লিগায় এই মৌসুমে ৩২ খেলায় মাত্র একবার হারের স্বাদ নিতে হয়েছে বার্সাকে। তাই দলটির শিরোপা জয় এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ছয় খেলায় দলটি তিনবার অঘটনের শিকার হবে, তা মেনে নেয়া কঠিন। তারপরও কোচ গার্দিওলা খুবই সতর্ক। শনিবার রাতে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের এখনই শিরোপা নিয়ে ভাবতে বারণ করে দিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, "আমরা ৮ পয়েন্ট এগিয়ে আছি। কিন্তু এ কথা মাথায় রাখতে হবে যে ছয়টি খেলা এখনো বাকি। অনেক কিছুই ঘটে যেতে পারে এসব খেলায়।" তাই বাকি খেলাগুলোর দিকে মনোযোগ দেয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে তিনি মনে করেন। রিয়াল কোচ হোসে মরিনহোর প্রশংসা করতেও ভোলেননি তিনি। বলেন, "তিনি পেপেকে মাঝমাঠে খেলিয়েছেন। দীর্ঘদিন রক্ষণভাগে খেলে আসলেও পেপে কতো সহজেই না মাঝমাঠে মিশে গেছেন। মরিনহোর দূরদৃষ্টি আসলেই অসাধারণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬১৩