২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টারে ব্রাদার্স ও আবাহনী

মাঝমাঠের খেলোয়াড় সুজা এভারটনের জোড়া গোলে স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- মাঝমাঠের খেলোয়াড় সুজা এভারটনের জোড়া গোলে স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। ফলে গ্র"প পর্বের দুই খেলাতেই হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল চট্টগ্রাম মোহামেডানকে। এর আগে প্রথম খেলায় তারা ঢাকা আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছিল। আর একটি করে খেলায় জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাদার্স ও আবাহনী। নিজেদের মুখোমুখি খেলায় গ্র"প চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার খেলার শেষ ১২ মিনিটে তিনটি গোল করে জয় নিয়ে মাঠছাড়ে গোপীবাগের দলটি। শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে দুদল। ফলে কেউই গোলের দেখা পাচ্ছিল না। খেলার ৭৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি পায় ব্রাদার্স। চট্টগ্রাম মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড় সিরাজুল ইসলাম বিধিবর্হিভূতভাবে এভারটনকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পরে এভারটন নিজেই পেনাল্টি শট নেন। ৮৮ মিনিটে ব্রাদার্সের ফয়সাল মাহমুদ ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ভেতরে তুর্যর বাড়ানো বল থেকে ফয়সাল আলতো টোকায় মোহামেডানের জালে বল জড়ান। খেলার অতিরিক্ত সময়ে এভারটন দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে এভারটন একক প্রচেষ্টায় চট্টগ্রাম মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে আড়াআড়ি শটে গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১২৭ ঘ.