২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদক জয়ী ক্রীড়াবিদদের পুরষ্কৃত করল বিওএ

দিল্লি কমনওয়েলথ গেমস ও গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ী ক্রীড়াবিদদের পুরষ্কৃত করল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। রোববার বিওএ'র অডিটরিয়ামে খেলোয়াড়দের হাতে পুরষ্কারের অর্থমূল্য তুলে দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি কমনওয়েলথ গেমস ও গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ী ক্রীড়াবিদদের পুরষ্কৃত করল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। রোববার বিওএ'র অডিটরিয়ামে খেলোয়াড়দের হাতে পুরষ্কারের অর্থমূল্য তুলে দেয়া হয়। দিল্লি কমনওয়েল গেমসে বাংলাদেশ শুধুমাত্র শ্যূাটিংয়ে একটি ব্রোঞ্জ পদক জেতে। ১০ মিটার এয়ার রাইফেলে শ্যূাটার আসিফ হোসেন খান ও আব্দুল্লাহ হেল বাকি এ পদক জেতেন। দু'জনকেই পুরষ্কার হিসেবে দেড় লাখ টাকা করে তুলে দেয়া হয়। গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে স্বর্ণ পদক, মেয়েদের ক্রিকেটে একটি রৌপ্য পদক ও মহিলা কাবাডিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। স্বর্ণজয়ী ছেলেদের ক্রিকেটে দলের প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তাকে এক লাখ টাকা করে দেয়া হয়। রৌপ্য পদক জয়ী মহিলা দলের প্রত্যেকে পান ৫০ হাজার টাকা করে। আর মহিলা কাবাডিতে ব্রোঞ্জ জয়ী প্রত্যেকে পান ৩০ হাজার টাকা করে। বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ খেলোয়াড় ও কর্মকতাদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসের দলনেতা নুরুল ফজল বুলবুল, দলের ম্যানেজার জোবায়েদুর রহমান রানা । ২০১০ সালের অক্টোবরে ভারতের দিি ল্লতে কমনওয়েলথ গেমস এবং একই বছর নভেম্বরে চীনের গুয়াংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/১৮৩৩ ঘ.