২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

এফ এ কাপের শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। আর স্পেনের লা লিগায় করিম বেনজামোর জোড়া গোলে একই ব্যবধানে রিয়াল মাদ্রিদ হারিয়েছে হারকিউলিসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফ এ কাপের শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। আর স্পেনের লা লিগায় করিম বেনজামোর জোড়া গোলে একই ব্যবধানে রিয়াল মাদ্রিদ হারিয়েছে হারকিউলিসকে। অনেক দিন পর জয়ের সুবাস পেতে পেতেও পাওয়া হয় নি জুভেন্টাসের। ইতালির সেরি আতে সিসেনার মাঠে ৩৫ মিনিটের মধ্যে অ্যালেক্সান্দ্রো মাত্রির জোড়া গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাস শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়। আর জার্মানির বুন্দেসলিগায় টানা তিন খেলায় হারের পর জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অ্যারিয়ান রোবেনের দুর্দান্ত হ্যাট্রিকে ৬-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে হামবুর্গকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম